সংবাদ

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার মো. মিজানুর রহমান। ছবি : সংবাদ

ফরিদপুর জেলা শহরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ জুন) ভোরে কোতোয়ালি থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মিজানুরের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকায়। ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো উচ্চমাত্রার মেথামফেটামিনযুক্ত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মাদকের একটি বড় চালান আসার গোপন খবর পেয়ে ভোরে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থান নেয় আভিযানিক দল। সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, ফরিদপুরকে মাদকমুক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এই চালানের সঙ্গে স্থানীয় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ফরিদপুর জেলা শহরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ জুন) ভোরে কোতোয়ালি থানার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মিজানুরের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকায়। ডিএনসি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো উচ্চমাত্রার মেথামফেটামিনযুক্ত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মাদকের একটি বড় চালান আসার গোপন খবর পেয়ে ভোরে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থান নেয় আভিযানিক দল। সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, ফরিদপুরকে মাদকমুক্ত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এই চালানের সঙ্গে স্থানীয় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত