সংবাদ

পেলে-রোনালদোদের পাশে এমবাপে, সামনে শুধু ক্লোসা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩০ এএম

পেলে-রোনালদোদের পাশে এমবাপে, সামনে শুধু ক্লোসা

সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বমঞ্চে নতুন এক ইতিহাস গড়লেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি এখন ফ্রান্সের ইতিহাসের শীর্ষ গোলদাতা এবং বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক।

সেনেগালের বিপক্ষে ম্যাচে প্রথম গোলটি করার সাথে সাথেই এমবাপে ফুটবল বিশ্বের এক অতি অভিজাত ক্লাবে নিজের নাম লিখিয়েছেন।

​মঙ্গলবারের এই ম্যাচে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারায় ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বের ১৭তম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের অন্তত তিনটি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি অর্জন করলেন।

এর আগে ২০১৮ সালের বিশ্বকাপে চারটি গোল করে ফ্রান্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিকসহ মোট আটটি গোল করে জিতে নেন গোল্ডেন বুট।

এই তালিকায় বিশ্বের আটটি দেশের খেলোয়াড়রা রয়েছেন, যার মধ্যে রয়েছেন পেলে, রোনালদো ও নেইমারের মতো তিনজন ব্রাজিলিয়ান কিংবদন্তি। আর ফরাসি ফুটবলার হিসেবে মিশেল প্লাতিনির পর এমবাপেই দ্বিতীয়বারের মতো এই গৌরব অর্জন করলেন।

​মঙ্গলবারের এই জোড়া গোলের পর বিশ্বকাপে এমবাপের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। এর মাধ্যমে তিনি কিংবদন্তি পেলে (১২ গোল) এবং লিওনেল মেসিকে (১৩ গোল) ছাড়িয়ে গেছেন।

বিশ্বকাপের ইতিহাসে এখন তার সামনে আছেন ১৫ গোল করা ব্রাজিলের রোনালদো এবং সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মানির মিরোস্লাভ ক্লোসা। আর মাত্র দুটি গোল করলেই বিশ্বমঞ্চে সর্বোচ্চ গোলের কীর্তিতে জার্মান লিজেন্ড ক্লোসার পাশে বসবেন এই ফরাসি ফরোয়ার্ড।

​ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড রয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

এছাড়া পেলে, উভে সিলার, ক্লোসা ও মেসি গোল করেছেন চারটি ভিন্ন আসরে। এমবাপে এবার যোগ দিলেন তিন বিশ্বকাপে গোল করা মিশেল প্লাতিনি, রাউল, লোথার ম্যাথাউস, লুইস সুয়ারেজ, নেইমার, ডিয়েগো ম্যারাডোনা, রবার্তো বাজিও, ডেভিড ভিয়া, গ্রেগর্জ লাতো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইয়ুর্গেন ক্লিন্সমানের মতো কিংবদন্তিদের সারিতে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

পেলে-রোনালদোদের পাশে এমবাপে, সামনে শুধু ক্লোসা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত