সংবাদ

এক-এগারোর "আলোচিত" জেনারেল ও সাবেক এমপি মাসুদ চৌধুরী আটক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ এএম

এক-এগারোর "আলোচিত" জেনারেল ও সাবেক এমপি মাসুদ চৌধুরী আটক

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় গত রাতে পরিচালিত এক ঝটিকা অভিযানে আটক হয়েছেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও এক-এগারোর সময়ের প্রভাবশালী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মাসুদ উদ্দিন চৌধুরী।

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এই অভিযান পরিচালনা করে।
ডিবি প্রধান শফিকুল ইসলামের সরাসরি নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিলো। বিশেষ করে শ্রমবাজারের এই বড় কেলেঙ্কারিতে তাঁর মালিকানাধীন জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ‘ফাইভ এম ইন্টারন্যাশনাল’ এর সম্পৃক্ততা নিয়ে সিআইডি ও দুদক আগে থেকেই সরব ছিলো। সম্প্রতি তার ব্যাংক হিসাব জব্দের পর থেকেই এই আটক অভিযান নিয়ে গুঞ্জন চলে। গত রাতের অভিযানে তাকে আটকের পর রাতেই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং বর্তমানে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
​লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় চরিত্র হিসেবে পরিচিত। এক-এগারোর সময়কার দুর্নীতি দমন অভিযানের ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটির কো-অর্ডিনেটর হিসেবে তিনি একসময় দেশজুড়ে "ত্রাসের" সৃষ্টি করেছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেও মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে সংসদ সদস্য হন। পরবর্তী সময়ে তিনি জাপার প্রেসিডিয়াম সদস্যের পদও পান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

এক-এগারোর "আলোচিত" জেনারেল ও সাবেক এমপি মাসুদ চৌধুরী আটক

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত