যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন নতুন করে শুরু করলেন লিওনেল মেসি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করার পর, ২০২৬ সালে নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের মঞ্চে নেমেই হ্যাটট্রিকের মহাকাব্য লিখলেন এই আর্জেন্টাইন মহাতারকা।
কানসাস স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে মেসির জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের পরের আসরে প্রথম ম্যাচ না জেতার যে ঐতিহাসিক গেরো আলবিসেলেস্তেদের ছিল, তাও আজ ভেঙে দিলেন মেসিরা।
ম্যাচের শুরু থেকেই আলো কেড়ে নেন ৩৮ বছর বয়সী মেসি। পঞ্চম মিনিটে অফসাইডের কারণে তার একটি গোল বাতিল না হলে এই ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াত চারটিতে। তবে ম্যাচের ১৭তম মিনিটেই দলকে আনন্দের উপলক্ষ এনে দেন অধিনায়ক।
মাঝমাঠ থেকে বন্ধু রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির দিকে। বল পেয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির জোরালো শটে আলজেরিয়ার জালে বল জড়ান মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান হাত লাগাতে পারলেও সেই শট প্রতিহত করতে পারেননি। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর গুছিয়ে ওঠে আলজেরিয়া।
৩৯তম মিনিটে আলজেরিয়ার ফরোয়ার্ড ফারেস শাইবি মাঠের একেবারে টাইট অ্যাঙ্গেল থেকে আর্জেন্টিনার গোলবার লক্ষ্য করে একটি শট নেন। তবে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত ক্ষিপ্রতায় দুই হাত বাড়িয়ে সেই শট প্রতিহত করেন। কর্নার থেকে উড়ে আসা ফিরতি বলে শাইবি আবার দারুণ এক হেড করলেও তা পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
দ্বিতীয়ার্ধের শুরুটা কিছুটা ধীরগতির হলেও ৬০তম মিনিটে আবারো জ্বলে ওঠেন মেসি। বক্সের বাইরে থেকে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের নেওয়া একটি জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সামনেই ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেসি আলতো টোকায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন।
এরপর ম্যাচের ৭৬তম মিনিটে নিকোলাস গঞ্জালেসের কাছ থেকে বল পেয়ে চমৎকার শটে লক্ষ্যভেদ করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এর তিন মিনিট পর, অর্থাৎ ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ থেকে এই মহাতারকাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তবে ততক্ষণে আলজেরিয়ার ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে।
আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে আজ একঝাঁক রেকর্ড ওলটপালট করে দিয়েছেন মেসি। হ্যাটট্রিকের পর দেশের হয়ে তার মোট গোল সংখ্যা এখন ১২০টি। একই সঙ্গে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর ২০২৬ সালের বিশ্বকাপেও গোল করার কীর্তি গড়লেন তিনি, কেবল ২০১০ আসরে তিনি কোনো গোল পাননি।
এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা এখন ১৬টি, যা তাকে ব্রাজিলের রোনালদো নাজারিওকে ছাড়িয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সাথে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।
অনন্য এই পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মেসির হাতে এবং বিবিসির তথ্য অনুযায়ী ম্যাচে তার রেটিং পয়েন্ট ছিল ৮.৯৯। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রিয়া ও জর্ডানের বিরুদ্ধে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন