সংবাদ

আবারও শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ​

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম

আবারও শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন  ​

দেশজুড়ে শিশুদের অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আবারও বড় পরিসরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৮ জুন (রবিবার) দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এর আওতায় দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

​ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের কার্যক্রমে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশু: এই বয়সী প্রায় ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: এই বয়সী প্রায় ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রস্তুত ১ লাখ ২০ হাজার কেন্দ্র:

​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী আজ গণমাধ্যমকে জানান, ক্যাম্পেইনটি সফল করতে দেশজুড়ে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে যাতায়াতরত বা ভ্রমণরত শিশুদের সুবিধার্থে বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও ৫০০টি মোবাইল (ভ্রাম্যমাণ) কেন্দ্র স্থাপন করা হয়েছে।

​পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এটি শিশুদের রাতকানা রোগ এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

​নির্ধারিত দিনে (২৮ জুন) নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের সুস্থতার স্বার্থে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

আবারও শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ​

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত