সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০৮ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

​যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। এই চুক্তির ফলে দীর্ঘদিনের সংঘাতের অবসান, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ সুগম হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

​বৃহস্পতিবার (১৮ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.৬৪ ডলার বা ২.০৬ শতাংশ কমে ৭৭.৯১ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১.৮০ ডলার বা ২.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪.৯৯ ডলারে।

​এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, তারা সঠিক আচরণ না করলে আবারও সামরিক হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারির পর বাজারে তেলের দাম কিছুটা বেড়েছিল। তবে পরবর্তীতে দুই দেশের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশ পাওয়ায় বাজারে স্বস্তি ফেরে এবং তেলের দাম আবার কমতে শুরু করে।

​জানা গেছে, ১৪ দফার এই সমঝোতা চুক্তির আওতায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে ইরান হরমুজ প্রণালি দিয়ে টোলমুক্ত জাহাজ চলাচলের অনুমতি দেবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল ও সংবেদনশীল বিষয়গুলো এই প্রাথমিক চুক্তিতে রাখা হয়নি।

​এদিকে বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে দেওয়া হলেও তেলের দাম খুব দ্রুত বা অনেক বেশি কমে যাওয়ার সম্ভাবনা কম। কারণ বিশ্ববাজারে তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

​অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের এই চুক্তি সফলভাবে বাস্তবায়িত হয় এবং হরমুজ প্রণালি পুরোপুরি সচল থাকে, তবে বাজারে বর্তমানের সরবরাহ সংকট কেটে গিয়ে ২০২৭ সাল নাগাদ অতিরিক্ত তেল সরবরাহের (সারপ্লাস) পরিস্থিতি তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত