সংবাদ

ইরানকে ফের হুমকি ট্রাম্পের, হরমুজে টোল বসানোর ইঙ্গিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:২৬ এএম

ইরানকে ফের হুমকি ট্রাম্পের, হরমুজে টোল বসানোর ইঙ্গিত

​ইরানের সঙ্গে চূড়ান্ত যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি না হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দীর্ঘ সময় ধরে নিরাপত্তা দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের যে বিপুল অর্থ খরচ হয়েছে, তা উশুল করতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

​গতকাল শনিবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

​ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল বসানো হবে এবং এই টোলের অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারি তহবিলে জমা হবে।

​যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে মার্কিন বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল অর্থ খরচ হচ্ছে, তা ক্ষতিপূরণ হিসেবে আদায় করতেই এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

​উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

ইরানকে ফের হুমকি ট্রাম্পের, হরমুজে টোল বসানোর ইঙ্গিত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

​ইরানের সঙ্গে চূড়ান্ত যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি না হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দীর্ঘ সময় ধরে নিরাপত্তা দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের যে বিপুল অর্থ খরচ হয়েছে, তা উশুল করতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

​গতকাল শনিবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

​ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল বসানো হবে এবং এই টোলের অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের সরকারি তহবিলে জমা হবে।

​যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে মার্কিন বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল অর্থ খরচ হচ্ছে, তা ক্ষতিপূরণ হিসেবে আদায় করতেই এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

​উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ প্রতিদিন কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত