সংবাদ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:০০ পিএম

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

রবিবার (২১ জুন) মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাব-২ অধিনায়ক বলেন, ‘আমরা ইতিমধ্যে আমাদের সব স্টেশনগুলোতে সুনির্দিষ্ট মেসেজ দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ জুন (আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী) সংশ্লিষ্ট বিষয়কে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে কেন্দ্র করে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই বড় ঝুঁকিতে থাকবে। যেকোনো মূল্যেই হোক আমরা তা প্রতিহত করব।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান আরও জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ‘মাউরা সোহেল’ নামের এক শীর্ষ ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম সবুজ ও রাসেলসহ আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেল একজন চিহ্নিত অপরাধী। তার নামে বিভিন্ন থানায় ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

রবিবার (২১ জুন) মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাব-২ অধিনায়ক বলেন, ‘আমরা ইতিমধ্যে আমাদের সব স্টেশনগুলোতে সুনির্দিষ্ট মেসেজ দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ জুন (আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী) সংশ্লিষ্ট বিষয়কে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে কেন্দ্র করে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই বড় ঝুঁকিতে থাকবে। যেকোনো মূল্যেই হোক আমরা তা প্রতিহত করব।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান আরও জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ‘মাউরা সোহেল’ নামের এক শীর্ষ ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম সবুজ ও রাসেলসহ আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেল একজন চিহ্নিত অপরাধী। তার নামে বিভিন্ন থানায় ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত