পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছে পরিকল্পনা কমিশনের একটি প্রতিনিধিদল। রোববার (২১ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর পরিচালক (উপসচিব) নিশাত জাহান।
পরিদর্শনকালে নিশাত জাহান বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল, তাপসী রাবেয়া হল, শহীদ জিয়াউর রহমান হল-১, অডিটোরিয়াম, রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ১ হাজার কেভি বিদ্যুৎ সাবস্টেশন, একাডেমিক ভবন ও উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। প্রকল্পের কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মান বজায় রাখার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, এই প্রকল্পের মাধ্যমে পবিপ্রবি একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও আবাসিক পরিবেশ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। পরিকল্পনা কমিশনের ইতিবাচক মূল্যায়ন এই কাজ আরও দ্রুত সম্পন্ন করতে সহায়ক হবে।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, প্রকল্প পরিচালক ওবায়েদুল ইসলাম, বিশেষ কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই উন্নয়ন প্রকল্প শেষ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশে আমূল পরিবর্তন আসবে।
/

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন