ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত আর পরবর্তী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ফলাফল নিয়ে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলি মনে করছেন, সংঘাত থেকে ইসরায়েলের চেয়ে ইরানই বেশি লাভবান হয়েছে।
নতুন এক জনমত জরিপের ফলাফলে এমনটাই উঠে এসেছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপ নিয়ে করা আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জরিপে অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ১ শতাংশ বলেছেন, যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে বা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। একইসঙ্গে ৮২ দশমিক ৯ শতাংশ-এর মতে, এই সংঘাত ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে।
জরিপে আরও দেখা গেছে, ডানপন্থি রাজনৈতিক জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের মনোভাব রয়েছে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত এই ভোটারদের ৯৩ দশমিক ১ শতাংশও মনে করেন, ইরানই এই সংঘাত থেকে বেশি লাভবান হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতিও বিরূপ মনোভাব দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ৬৩ দশমিক ২ শতাংশ ব্যক্তি চুক্তির বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ১২ দশমিক ১ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন।
ইসরায়েলের যুদ্ধ পরিচালনা এবং এর ফলাফল সম্পর্কেও নেতিবাচক মূল্যায়ন উঠে এসেছে। জরিপে ৮৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা যুদ্ধের ফলাফলকে নেতিবাচকভাবে দেখছেন। এ ছাড়া, ৮৭ দশমিক ৮ শতাংশ-এর মতে, ইসরায়েল যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবির প্রতিও জনগণের আস্থা কম। জরিপে ৭২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং অস্তিত্বগত হুমকি দূর করেছে- নেতানিয়াহুর এমন বক্তব্য তারা বিশ্বাস করেন না। নেতানিয়াহুর নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের মূল্যায়নে ৫৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, তার যুদ্ধ পরিচালনা দুর্বল ছিল বা ব্যর্থ হয়েছে।
তবে ইসরায়েলের নিরাপত্তা নীতি নিয়ে কঠোর অবস্থানের সমর্থন এখনও উল্লেখযোগ্য। জরিপে ৪৮ দশমিক ২ শতাংশ উত্তরদাতা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তেজনার ঝুঁকি থাকলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করা উচিত।
১৭ থেকে ২০ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন। গবেষকরা জানান, জনসংখ্যার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নমুনা নির্বাচন করা হয়েছিল এবং ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার ক্ষেত্রে জরিপটির সম্ভাব্য ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন