বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে একটি ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যমের খবর, হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার গন্সালো মন্তিয়েল। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। চোটের কারণে গত বৃহস্পতিবার পুরোপুরি অনুশীলন করেননি তিনি। শতভাগ ফিট না হলেও, শনিবার ও রোববারের সেশনে মাঠে অনুশীলন করার কথা রিভার প্লেটের এই ফুল-ব্যাকের।
তার জায়গায় আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মনতিয়েলের বদলি নেমেছিলেন তিনি।
মনতিয়েলের ডান হ্যামস্ট্রিংয়ের এই চোট ক্যানসাস সিটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার সময়ের চোটের সঙ্গে সম্পর্কিত নয়। আগের ওই চোট ছিল তার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে, যা পেয়েছিলেন ক্লাবের হয়ে খেলার সময়।
বিশ্বকাপের ক্যাম্পে শুরুতে সতীর্থদের সঙ্গে পুরোপুরি অনুশীলন করতে পারেননি তিনি। প্রায় এক সপ্তাহ আলাদাভাবে অনুশীলন করার পাশাপাশি হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচটিও তিনি খেলতে পারেননি। আইসল্যান্ডের বিপক্ষে খেলেন কেবল দ্বিতীয়ার্ধে। জর্দানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সেরে ওঠার জন্য এক সপ্তাহ সময় পাবেন মনতিয়েল। ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী ২৮ জুন সকালে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন