সংবাদ

কুয়েটে রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

কুয়েটে রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি
রোবোটিক্সে শ্রেষ্ঠত্ব অর্জন করা বিজয়ী দলের সদস্যরা। ছবি : সংবাদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আয়োজিত রোবোটিক্স প্রতিযোগিতা ‘ক্যালিব্রেশন ২.০’-তে বড় জয় পেয়েছে সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা দুটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

প্রতিযোগিতার ‘মাইক্রো মাউস’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির মাজেদুল ইসলাম নাঈম ও নাদিম আহমেদের দল। একই সঙ্গে তারা ‘লাইন ফলোয়িং রোবট’ বিভাগে রানার-আপ হওয়ার সাফল্যও অর্জন করেন।

সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই তরুণ উদ্ভাবকেরা তাদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতা প্রদর্শন করেছেন।

শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “এই অর্জন আমাদের ইইই বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা ও প্রযুক্তিগত উৎকর্ষেরই প্রতিফলন। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উদ্ভাবকদের আরও অনুপ্রাণিত করবে।”

বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হকও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কুয়েটে রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আয়োজিত রোবোটিক্স প্রতিযোগিতা ‘ক্যালিব্রেশন ২.০’-তে বড় জয় পেয়েছে সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা দুটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

প্রতিযোগিতার ‘মাইক্রো মাউস’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির মাজেদুল ইসলাম নাঈম ও নাদিম আহমেদের দল। একই সঙ্গে তারা ‘লাইন ফলোয়িং রোবট’ বিভাগে রানার-আপ হওয়ার সাফল্যও অর্জন করেন।

সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই তরুণ উদ্ভাবকেরা তাদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতা প্রদর্শন করেছেন।

শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “এই অর্জন আমাদের ইইই বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা ও প্রযুক্তিগত উৎকর্ষেরই প্রতিফলন। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উদ্ভাবকদের আরও অনুপ্রাণিত করবে।”

বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হকও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত