ভোলার লালমোহনে বালুভর্তি একটি ট্রাক পার হওয়ার সময় আয়রন সেতু ভেঙে খালের পানিতে পড়ে গেছে। এতে ট্রাকের চালক মো. নাঈম (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালকের সহকারী। মঙ্গলবার (২৩ জুন) দুপুর পৌনে একটার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজহার রোডের পূর্ব প্রান্তে বেতুয়া খালের ওপরের সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন (১২) লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী শাহে আলম জানান, বালুভর্তি ট্রাকটি সেতুর পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। পার হওয়ার শেষ মুহূর্তে বিকট শব্দে সেতুটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। স্থানীয় লোকজন চিৎকার শুনে দ্রুত তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও চৌকিদারদের অভিযোগ, এই আয়রন সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও মেরামত বা নতুন করে তৈরির কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন