ঝিনাইদহ সদর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামরুজ্জামান সকালে ঝিনাইদহ শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বয়ড়াতলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ দুজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই কামরুজ্জামানের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন