সংবাদ

সাটুরিয়ায় মোবাইল চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:১৮ পিএম

সাটুরিয়ায় মোবাইল চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা
সাটুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সালিশি বৈঠক। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজে সিসিটিভি ফুটেজে চুরির স্পষ্ট প্রমাণ থাকার পরও তা অস্বীকার এবং ভুক্তভোগীকে হুমকির অভিযোগ উঠেছে সানোয়ার হোসেন ছানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজির হওয়ার আলটিমেটাম দেওয়ার পাশাপাশি তাকে ধরিয়ে দিতে ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারকে সামাজিক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটি।

সোমবার (২২ জুন) সকালে হরগজ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক গণজমায়েত ও সালিশি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হরগজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সালিশে কয়েক হাজার মানুষ উপস্থিত হলেও অভিযুক্ত সানোয়ার হোসেন ছানা বা তার পরিবারের কেউ উপস্থিত হননি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন হরগজ স্কুলের সামনে অবস্থিত ‘রাজমহল সুইটস’ নামের দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হরগজ এলাকার বাসিন্দা সানোয়ার হোসেন ছানার চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

দোকান মালিক শফিকুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ থাকার পরও ছানা তা অস্বীকার করছেন। উল্টো তিনি রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। বাজার কমিটিতে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে আমি ইউনিয়ন পরিষদের আশ্রয় নিয়েছি।’

সালিশি বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত ছানাকে কেউ ধরিয়ে দিতে পারলে হরগজ ইউনিয়ন পরিষদ থেকে ১০ হাজার এবং বাজার কমিটি থেকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি হরগজ বাজারের সব দোকানে অভিযুক্ত ও তার স্বজনদের সাথে কেনাবেচা বা লেনদেন বন্ধের ঘোষণা দেওয়া হয়।

হরগজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ‘চুরির বিষয়টি ফুটেজে প্রমাণিত। তাকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। জনস্বার্থে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

সাটুরিয়ায় মোবাইল চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত