পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিদায়ী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ব্যক্তিগত কারণে তিনি রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করায় ড. মো. আতিকুর রহমানকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। আদেশটি ২১ জুন অপরাহ্ন থেকে কার্যকর হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, সংবিধি ও বিধিবিধান অনুসরণ করে উপাচার্যের অর্পিত দায়িত্বসমূহ পালন করবেন। তিনি বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধাও পাবেন।
অধ্যাপক ড. মো. আতিকুর রহমান পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘ সময় ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন