সংবাদ

শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার রতি মিয়া

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার রতি মিয়া
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা রতি মিয়া। ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা রতি মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রতি মিয়া দক্ষিণকুল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। তিনি আনোয়ারপুর বাজার কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচিত।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আনোয়ারপুর বাজারে নিজের জায়গায় একটি দোকানঘর নির্মাণ করতে চেয়েছিলেন পাতারি তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তার হোসেন। এতে বাধা দেন রতি মিয়া এবং দোকান নির্মাণের জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে গত ২০ জুন সকালে শিক্ষক মোক্তার হোসেন বিদ্যালয়ে যাওয়ার পথে আনোয়ারপুর বাজারে তাকে পথরোধ করে মারধর করেন রতি মিয়া, তার ছেলে রনি মিয়াসহ আরও কয়েকজন।

এ ঘটনায় রোববার (২১ জুন) ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে রতি মিয়াসহ তার ছেলের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মামলা করেন। মামলার পর আজ ভোরে অভিযান চালিয়ে প্রধান আসামি রতি মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, শিক্ষককে মারধর ও চাঁদা দাবির মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার রতি মিয়া

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত