যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রবল ঝড়, বৃষ্টি আর বজ্রপাতের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে পুনরায় শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফ্রান্স ও ইরাকের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি।
প্রথমার্ধের খেলা শেষে কিলিয়ান এমবাপের দুর্দান্ত গোলে ফ্রান্স ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ বিরতি এবং আবহাওয়ার উন্নতি শেষে দুই দলকে ১৫ মিনিটের ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হয় এবং এরপরই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়।
ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। এটি বিশ্বকাপে তার ১৫তম গোল, যা তাকে মিরোস্লাভ ক্লোসা ও রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে শামিল করেছে।
তবে ১-০ গোলে পিছিয়ে থাকলেও ইরাক বেশ সাহসী ও সংগঠিত ফুটবল উপহার দেয়। বিশেষ করে আয়মান হুসেইন ইনজুরিতে পড়ার পর বদলি নামা আলি আল হামাদি ফরাসি রক্ষণভাগকে বেশ ভালোই ব্যস্ত রাখেন। প্রথমার্ধ শেষে পরিসংখ্যান বিষয়ক সংস্থা অপ্টা সুপারকম্পিউটারের হিসাবে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ছিল ৯৪.৮ শতাংশ, ড্রয়ের সম্ভাবনা ৪.৩ শতাংশ এবং ইরাকের জয়ের সম্ভাবনা ছিল মাত্র ০.৯ শতাংশ।
প্রথমার্ধের খেলা শেষ হতেই ফিলাডেলফিয়ার আকাশে কালো মেঘ, প্রবল বৃষ্টি আর বজ্রপাত শুরু হলে ফিফা ম্যাচটি স্থগিত করার ঘোষণা দেয়। শুরুতে ৩০ মিনিটের বিরতি দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা দীর্ঘ হতে থাকে।
ফিফা তাদের এক বিবৃতিতে জানায়, "প্রতিকূল আবহাওয়া ও স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকির কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচটি স্থগিত করা হয়েছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই খেলা পুনরায় শুরু হবে। সকলের নিরাপত্তাই ফিফার সর্বোচ্চ অগ্রাধিকার।" একই সাথে তারা দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদও জ্ঞাপন করে।
ঝড় ও বজ্রপাতের আশঙ্কায় গ্যালারির বড় অংশ খালি করে দর্শকদের ভেতরের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং খেলোয়াড়রাও ড্রেসিংরুমে অবস্থান নেন। ফিলাডেলফিয়া স্টেডিয়াম কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এবং স্টেডিয়ামের বড় পর্দায় এক বার্তায় জানায়, "ফ্রান্স বনাম ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ প্রতিকূল আবহাওয়ার কারণে বিলম্বিত হয়েছে। নিরাপদ ঘোষণা করা হলে খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।"
বিবিসি জানায়, একপর্যায়ে বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেলেও আবহাওয়ার পূর্বাভাসে বজ্রঝড়ের শঙ্কা থাকায় ম্যাচ শুরু করতে বিলম্ব হয়। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আবহাওয়ার ঝুঁকি কেটে গেলে পুনরায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন