সংবাদ

মোরেলগঞ্জে থানার সামনে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৩ পিএম

মোরেলগঞ্জে থানার সামনে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত
মোরেলগঞ্জ থানা। ছবি : সংবাদ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় থানার সামনের রাস্তায় মোটরসাইকেলের চাপায় ফুলবরু বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সন্ধ্যার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুলবরু বিবি মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রোকা মিয়ার স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোরেলগঞ্জ থানার সামনের রাস্তা পার হচ্ছিলেন ফুলবরু বিবি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহিদ শাহরিয়ার বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মোরেলগঞ্জে থানার সামনে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় থানার সামনের রাস্তায় মোটরসাইকেলের চাপায় ফুলবরু বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সন্ধ্যার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুলবরু বিবি মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রোকা মিয়ার স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোরেলগঞ্জ থানার সামনের রাস্তা পার হচ্ছিলেন ফুলবরু বিবি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহিদ শাহরিয়ার বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত