সংবাদ

সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে সুনামগঞ্জ পুলিশ

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫২ পিএম

সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে সুনামগঞ্জ পুলিশ
পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া। ছবি : সংবাদ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সুনামগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। রোববার (২৩ জুন) সম্ভাব্য নাশকতা, গোপন সমাবেশ ও ঝটিকা মিছিল প্রতিরোধে জেলাজুড়ে পুলিশের বিশেষ সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

জেলা পুলিশ জানায়, সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও আন্তঃইউনিট সমন্বয় যাচাই করতে অনুষ্ঠিত হয়েছে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’। এই মহড়ায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিশেষায়িত ইউনিটের সদস্যরা অংশ নেন।

পুলিশি তৎপরতার অংশ হিসেবে জেলাজুড়ে অপরাধ দমন, মাদক নির্মূল ও নাশকতা প্রতিরোধে বিশেষ সপ্তাহ পালন করা হচ্ছে। এর আওতায় সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন এবং তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য শহরের প্রধান সড়কগুলোতে টহল দেন। মহড়া চলাকালে মাইকিং করে মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

ওসি রতন শেখ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত আছে। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ যদি নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের কঠোর হাতে দমন করা হবে।”

অন্যদিকে, একই দিনে সুনামগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরে বিক্ষোভ ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে সুনামগঞ্জ পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত