সংবাদ

চাঁদপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৬ পিএম

চাঁদপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন
চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সিভিল সার্জন। ছবি : সংবাদ

চাঁদপুর জেলায় এবার ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এই কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

সিভিল সার্জন জানান, ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভার ২ হাজার ৩৩২টি কেন্দ্রে বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও স্মরণ করিয়ে দেন, শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি। এই কর্মসূচি সফল করতে তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় ব্রিফিংয়ে বক্তব্য দেন ক্লাবের সভাপতি সোহেল রুশদী। উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক আলম পলাশ ও ফারুক আহম্মেদ। সংবাদ সম্মেলনে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চাঁদপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

চাঁদপুর জেলায় এবার ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এই কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

সিভিল সার্জন জানান, ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভার ২ হাজার ৩৩২টি কেন্দ্রে বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও স্মরণ করিয়ে দেন, শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি। এই কর্মসূচি সফল করতে তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় ব্রিফিংয়ে বক্তব্য দেন ক্লাবের সভাপতি সোহেল রুশদী। উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক আলম পলাশ ও ফারুক আহম্মেদ। সংবাদ সম্মেলনে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত