সংগঠন নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুরে ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগ। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ব্যক্তিগত ফেসবুক পেজে এ সংক্রান্ত ৪০ সেকেন্ডের একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের পক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে।
ভিডিও চিত্রে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের সবার মুখে মাস্ক ছিল। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরিচয় গোপন রাখতেই মূলত সবাই মাস্ক ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন