ঢাকার দোহার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বর্না আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বর্না আক্তার প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনা ও নিয়মিত স্কুলে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে স্বর্নার সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি চলছিল। এর জের ধরে আজ সকাল সাড়ে ৯ টার দিকে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দেয় স্বর্না। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দোহার থানা-পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন