আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা এড়াতে ফরিদপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা রোধে জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সরব উপস্থিতি লক্ষ করা গেছে। নিরাপত্তার সার্বিক দিক তদারকিতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টহল দল মাঠে রয়েছে। বিশেষ করে শহরের প্রবেশমুখ ও প্রধান প্রধান সড়কগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, জনমনে স্বস্তি নিশ্চিত করতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজন গতিবিধি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে তল্লাশিও চালানো হচ্ছে।
সর্বশেষ খবর অনুযায়ী, সকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
/

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন