সংবাদ

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে সেলিম মিয়া (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার বৈঠাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ওই গ্রামের মারুত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বাড়ির অদূরে একটি বরুণ গাছে সেলিমের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ বা পরিবারের পক্ষ থেকে কিছু জানানো সম্ভব হয়নি।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে সেলিম মিয়া (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার বৈঠাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ওই গ্রামের মারুত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বাড়ির অদূরে একটি বরুণ গাছে সেলিমের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ বা পরিবারের পক্ষ থেকে কিছু জানানো সম্ভব হয়নি।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত