সংবাদ

বাস দুর্ঘটনা, ৯৯৯-এ কল, ‘ভেতরে আটকা পড়েছি...’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০৫ পিএম

বাস দুর্ঘটনা, ৯৯৯-এ কল, ‘ভেতরে আটকা পড়েছি...’
বিজিবির উদ্ধার তৎপরতা। ছবি: বিজিবি

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে জাতীয় জরুরি সেবার নম্বরে খবর পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিস। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারি ঘাট লিঙ্ক রোডে এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার থেকে টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর- কক্সবাজার-জ-১১-০২৩২) দমদমিয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

ঘটনার পর এক কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে জানান, বাসের ভেতরে যাত্রীরা আটকে পড়েছেন। তাৎক্ষণিকভাবে ৯৯৯ টেকনাফ ফায়ার স্টেশন ও টেকনাফ থানায় খবর দেয়। একই সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।

বিজিবি ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত খালে পড়ে থাকা বাস থেকে ১ শিশু, ২ নারী ও ১ পুরুষকে জীবিত উদ্ধার করে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পের আনোয়ারা বেগম (৪০) ও মাহের (১০), হ্নিলার পূর্ব শিকদার পাড়ার আজম (৩০) ও মর্জিনা বেগম।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান বলেন, ‘বাসে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’ এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাস দুর্ঘটনা, ৯৯৯-এ কল, ‘ভেতরে আটকা পড়েছি...’

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে জাতীয় জরুরি সেবার নম্বরে খবর পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিস। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারি ঘাট লিঙ্ক রোডে এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার থেকে টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর- কক্সবাজার-জ-১১-০২৩২) দমদমিয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

ঘটনার পর এক কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে জানান, বাসের ভেতরে যাত্রীরা আটকে পড়েছেন। তাৎক্ষণিকভাবে ৯৯৯ টেকনাফ ফায়ার স্টেশন ও টেকনাফ থানায় খবর দেয়। একই সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।

বিজিবি ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত খালে পড়ে থাকা বাস থেকে ১ শিশু, ২ নারী ও ১ পুরুষকে জীবিত উদ্ধার করে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পের আনোয়ারা বেগম (৪০) ও মাহের (১০), হ্নিলার পূর্ব শিকদার পাড়ার আজম (৩০) ও মর্জিনা বেগম।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান বলেন, ‘বাসে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’ এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত