সংবাদ

শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক নিহত

প্রতিনিধি,  হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:১৬ পিএম

শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক নিহত
সড়ক দুর্ঘটনার পর ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ছবি : সংবাদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন।

নিহত চালকের নাম মো. কাউসার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশাও দুর্ঘটনাকবলিত হয়। সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কাউসার মিয়ার মৃত্যু হয়। এদিকে সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক নিহত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন।

নিহত চালকের নাম মো. কাউসার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশাও দুর্ঘটনাকবলিত হয়। সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কাউসার মিয়ার মৃত্যু হয়। এদিকে সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত