সংবাদ

কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, মৌলভীবাজার
প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলার লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় বুধবার (২৫ মার্চ) পারাবত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম জানান।

নিহত জুবায়ের আহমেদ (১৯) উপজেলার সরইবাড়ী এলাকার চেরাগ আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, জুবায়ের শ্রীমঙ্গল স্টেশন থেকে বেলা ১১টায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভানুগাছ যাচ্ছিলেন। তার সঙ্গে আরও একজন ছিলেন, তবে তিনি কামরার ভেতরে অবস্থান করছিলেন। বারণ করা সত্ত্বেও জুবায়ের ট্রেনের ছাদে ওঠেন।

লাউয়াছড়া বনের ভেতরে মাগুরছড়া রেল সেতুতে ঝাঁকুনিতে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, যুবকের মুখের ডান পাশ থেঁতলে গেছে। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এলাকাটি রেলের আওতাধীন হওয়ায় জিআরপি থানাকে বিষয়টি অবহিত করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, মরদেহ শ্রীমঙ্গল জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলার লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় বুধবার (২৫ মার্চ) পারাবত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম জানান।

নিহত জুবায়ের আহমেদ (১৯) উপজেলার সরইবাড়ী এলাকার চেরাগ আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, জুবায়ের শ্রীমঙ্গল স্টেশন থেকে বেলা ১১টায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভানুগাছ যাচ্ছিলেন। তার সঙ্গে আরও একজন ছিলেন, তবে তিনি কামরার ভেতরে অবস্থান করছিলেন। বারণ করা সত্ত্বেও জুবায়ের ট্রেনের ছাদে ওঠেন।

লাউয়াছড়া বনের ভেতরে মাগুরছড়া রেল সেতুতে ঝাঁকুনিতে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, যুবকের মুখের ডান পাশ থেঁতলে গেছে। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এলাকাটি রেলের আওতাধীন হওয়ায় জিআরপি থানাকে বিষয়টি অবহিত করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, মরদেহ শ্রীমঙ্গল জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত