সংবাদ

ধামরাইয়ে মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

ধামরাইয়ে মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুনালাই এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, ফিরোজের বিরুদ্ধে মাদক ও ডাকাতির চেষ্টাসহ অন্তত ১২টি (এক ডজন) মামলা রয়েছে। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক কেনাবেচা নিয়ে গতকাল সন্ধ্যায় ফিরোজের সঙ্গে তার দুই প্রতিপক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুজন ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়ার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, মাদক কারবার নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

ধামরাইয়ে মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুনালাই এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, ফিরোজের বিরুদ্ধে মাদক ও ডাকাতির চেষ্টাসহ অন্তত ১২টি (এক ডজন) মামলা রয়েছে। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক কেনাবেচা নিয়ে গতকাল সন্ধ্যায় ফিরোজের সঙ্গে তার দুই প্রতিপক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুজন ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়ার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, মাদক কারবার নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত