দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট (পর্যটন) ভিসা সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এই সুবিধা পুনরায় চালু হবে।
আজ বৃহস্পতিবার
(২৫ জুন) ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) একটি অনুষ্ঠানে ভারতের
নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪
সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে বাংলাদেশিদের
জন্য সাধারণ ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত সরকার। তবে এই সময়ে সীমিত পরিসরে জরুরি
চিকিৎসা (মেডিকেল) ভিসা ও বাণিজ্য (বিজনেস) ভিসা চালু রাখা হয়েছিল। এই দীর্ঘ অচলাবস্থা
কাটিয়ে অবশেষে আগামী ২৮ জুন থেকে সব ধরনের পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় ভিসা।
সম্প্রতি দীনেশ
ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত করে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব
গ্রহণের উদ্দেশ্যে গত ১২ জুন তিনি বাংলাদেশে এসে পৌঁছান।
আজ বৃহস্পতিবার
সকালেই বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ
করেন দীনেশ ত্রিবেদী। এর পরপরই আইভ্যাক-এর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বাংলাদেশিদের জন্য
আনন্দের এই বার্তা ও ট্যুরিস্ট ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন