সংবাদ

ফতুল্লায় লেপ-তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

ফতুল্লায় লেপ-তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামের এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ ভোর সাড়ে ৬টার দিকে সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নিহতের শরীরে গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ফতুল্লায় লেপ-তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামের এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ ভোর সাড়ে ৬টার দিকে সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নিহতের শরীরে গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত