ফাহমিদা নবীর কণ্ঠে প্রকাশিত জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘চোখের কার্নিশে’। ২০১৯ সালে ফাহমিদা নবীর ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলে। গানটির কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস।
সজীব দাসের সুরে
ফাহমিদা নবীর কণ্ঠে এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাপা’, ‘মুক্তি
আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’, ‘চোখের জলে’সহ বেশ কিছু গান। ফাহমিদা নবী জানান, সজীব দাসের
সুরে তার কণ্ঠে প্রকাশিত হয়েছে প্রায় ২০টি গান। এ ছাড়া আরও প্রায় ৪০টি গান প্রকাশের
অপেক্ষায় রয়েছে।
এরই ধারাবাহিকতায়
শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের
নতুন গান। গানটির কথা লিখেছেন গোলাম মোরশেদ। সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এরই
মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।
নতুন গান প্রসঙ্গে
ফাহমিদা নবী বলেন, ‘লাকী আখন্দ ভাইয়ের কাছেই সজীব দাসের গানে হাতেখড়ি। একসময় বেতারে
অনেক কাজ করেছে সজীব। সত্যিকার অর্থেই একজন গানপাগল মানুষ সে। ভীষণ নীরবে ও নিভৃতে
থেকে কাজ করে যেতে ভালোবাসে। তার সঙ্গে যখনই আড্ডা হয়, গান নিয়েই নানা আলোচনা হয়। আমরা
ভুলগুলো ঠিক করার চেষ্টা করি।’
তিনি আরও বলেন,
‘আমি চাই আগামীতে সজীব আরও ভালো কাজ করুক। তার সুর এ দেশের মানুষের মনে গেঁথে যাক।
যেমনটা গেঁথে যাওয়ার প্রত্যাশায় সজীবের সুরে নতুন গান “ভালোবাসা চাইতে গেলে” নিয়ে আমি
ভীষণ আশাবাদী।’
সজীব দাস বলেন,
‘শ্রদ্ধেয় ফাহমিদা আপা আমাকে ভীষণ স্নেহ করেন—এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি
আমার ওপর আস্থা রাখেন, এটাও অনেক বড় আশীর্বাদ। আমি সবসময়ই চেষ্টা করি আপার জন্য সেরা
কাজটি করতে। বারবার তার সঙ্গে কাজ করতে গিয়ে নিজেকে ধন্য মনে করি। আপা সুস্থ থাকুন,
ভালো থাকুন—এই কামনা করি। ঈশ্বর তাকে দীর্ঘায়ু দিন।’
ফাহমিদা নবী ও সজীব
দাসের এই নতুন গান প্রকাশের পর শ্রোতাদের মাঝে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন