সংবাদ

‘সভ‍্যতার অধঃগতি ঘটছে, মোকাবেলা করা হচ্ছে না’

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

বাঙালি জাতিসত্তা, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ- আমাদের এই দীর্ঘ পথচলায় উগ্র/বাদ কীভাবে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে, তারই এক স্পষ্ট বিশ্লেষণ থাকছে আজকের আয়োজনে। লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেছেন কীভাবে ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা হচ্ছে এবং আমাদের হাজার বছরের সম্প্রীতির সংস্কৃতিকে ধ্বংস করার চক্রান্ত চলছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, বাংলার বাউল ও সুফি দর্শন এবং রবীন্দ্রনাথ ও নজরুলের মধ্যকার অসাধারণ সম্পর্কের উদাহরণ টেনে তিনি দেখিয়েছেন, ধর্ম আর জাতিসত্তা কখনোই একে অপরের শত্রু নয়। বরং, যারা নিজেদের হীন স্বার্থে ধর্মকে হাতিয়ার বানাচ্ছে, তারাই সমাজের সবচেয়ে বড় ক্ষতিকারক। ডিজিটাল যুগে এই ঘৃণা আর অসহিষ্ণুতার বিস্তার ঠেকাতে আমাদের এখনই রুখে দাঁড়ানো কতটা জরুরি, তা নিয়েই সাজানো হয়েছে আজকের এই পর্ব।