সংবাদ
সংবাদ

পরীমনি বার বার আইনি বিপাকে

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও বড় ধরনের আইনি বিপাকে! সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অব/মাননার অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে কী হবে তার ভবিষ্যৎ? বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। ঘটনার সারসংক্ষেপ: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা পুরনো মামলায় জামিন পেলেও আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে অসদাচরণ এবং পরবর্তীতে ফেসবুকে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে নতুন করে বিতর্কে জড়িয়েছেন পরীমনি। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের পাঠানো লিগ্যাল নোটিশ, সাংবাদিকদের বয়কটের ডাক এবং মাঝরাতে পরীমনির পাল্টা অভিযোগ সব মিলিয়ে এই নতুন বিতর্কের বিস্তারিত বিশ্লেষণ করা হলো এই ভিডিওতে।