সংবাদ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।

রোববার (৫ জুলাই) দুপুরে অসুস্থ হলে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলা একাডেমির মহাপরিচালক মো. আযম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কাসেম ফজলুল হক ছিলেন একজন প্রথিতযশা প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ। নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা ও তত্ত্বের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

২০২৪ সালের ২৭ অক্টোবর অন্তর্বর্তী সরকার তাকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেয়। তিন বছরের মেয়াদে এই দায়িত্ব পাওয়ার পর তিনি ভাষা ও সাহিত্যের চর্চায় একাডেমির ভূমিকা আরও সর্বজনীন করার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-সহ ২০টির বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি। এ ছাড়া ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। তার স্ত্রী ফরিদা প্রধান। দুই সন্তানের মধ্যে মেয়ে শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছেলে ফয়সল আরেফিন দীপন ২০১৫ সালে সন্ত্রাসীদের হাতে নিহত হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত