কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আতিফুল ইসলাম (২৭) নামের এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আতিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করছিলেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে আতিফুল কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কারাগার থেকে আরিফুল ইসলাম নামে একজন কে হাসপাতালের জরুরি বিভাগে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
কুষ্টিয়া জেলা জেল সুপার শরিফুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত ওই আসামি হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
\

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন