বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালী’কে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলিনায় এক নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। একই সঙ্গে ইরানকে আরও বোমা মারার বিষয়েও রসিকতা করেন তিনি।
দক্ষিণ ক্যারোলিনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি কি না তা জানি না, তবে আমি এখন হরমুজ প্রণালীকে আমেরিকার এলাকা হিসেবেই দেখছি।’ ইরানের ওপর মার্কিন সামরিক অবরোধের প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বক্তব্য চলাকালীন ট্রাম্প অনেকটা রসিকতার ছলে বলেন, ‘আজ শুক্রবার রাত। আমাদের হাতে প্রচুর সময় আছে। আমার আর কী-ই বা করার আছে? গিয়ে ইরানকে আরও কিছুটা বোমা মেরে আসব?’ তর এই মন্তব্যকে ঘিরে উপস্থিত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অবরোধের অংশ হিসেবে এ পর্যন্ত ৬৮টি বাণিজ্যিক জাহাজকে দিক পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। ইরান ও ওমানের মধ্যবর্তী এই প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্রজাত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়। গত ছয় মাস ধরে এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে।
এর আগে গত সপ্তাহেও হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের এলাকা হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র পোস্ট করে এই জলপথকে ‘যুক্তরাষ্ট্রের নতুন এলাকা’ হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি।
তবে ট্রাম্পের এই মন্তব্যকে আমল দিচ্ছে না ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি ট্রাম্পের এই বক্তব্যকে ‘উন্মাদের প্রলাপ’ বলে অভিহিত করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
/

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন