সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণের আয়োজন করে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) মোহাম্মদ আলী আহমেদ খান।

আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক তুষার কান্তি সাহাসহ বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক ও আর্থিক কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণের আয়োজন করে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) মোহাম্মদ আলী আহমেদ খান।

আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক তুষার কান্তি সাহাসহ বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক ও আর্থিক কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত