দেশীয় চলচ্চিত্রে ব্যাপক আলোড়ন তোলা সুপারহিট সিনেমা ‘বরবাদ’-এর সফল টিম আবারও এক হতে যাচ্ছে নতুন একটি সিনেমার মাধ্যমে। ২ জুলাই নতুন প্রজেক্টের আনুষ্ঠানিক সাইনিং সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই খবরটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও আলোচনা।
‘বরবাদ’ মুক্তির
পর বক্স অফিসে দারুণ সাফল্য অর্জনের পাশাপাশি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সফল
টিমকে আবারও একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
যদিও নতুন সিনেমাটির
নাম ও গল্প এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি
প্রডাকশন জানিয়েছে, খুব শিগগিরই ছবিটি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
নির্মাতা মেহেদী
হাসান হৃদয় জানিয়েছেন, নতুন ছবিটি হবে একটি বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার। এদিনই সিনেমাটির
প্রধান চরিত্রে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে।
নির্মাতাদের দাবি,
‘বরবাদ’-এর মতোই এবারও দর্শকদের জন্য বড় পরিসরের চমক নিয়ে আসছে নতুন এই প্রজেক্ট। সবকিছু
পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।
‘বরবাদ’-এর সাফল্যের
ধারাবাহিকতা ধরে রাখতে নতুন এই সিনেমা কতটা প্রত্যাশা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার
অপেক্ষা।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন