দীর্ঘ প্রায় আট বছর ধরে সংস্কার করা হয়নি লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক। সড়কটির প্রায় ২২ কিলোমিটার অংশ এখন চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ইট-খোয়া বেরিয়ে এসেছে, সৃষ্টি হয়েছে অসংখ্য বড় গর্ত ও খানাখন্দ।
প্রতিদিন এই সড়ক দিয়ে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। সড়কের দুরবস্থা মানুষের যাতায়াতে ভোগান্তি তৈরি করছে। সড়কের দুরবস্থার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। শিশু, নারী ও বয়স্কদের নিয়ে চলাচলকারীদের অতিরিক্ত ঝাঁকুনি ও দীর্ঘ যাত্রার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক মহাসড়ক এত দীর্ঘ সময় সংস্কারের বাইরে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পথ লক্ষ্মীপুর, রায়পুর ও চাঁদপুরের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর ওপর নির্ভর করে মানুষের কর্মস্থলে যাতায়াত, শিক্ষার্থীদের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং পণ্য পরিবহন। একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের দীর্ঘদিনের দুরবস্থা সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডকেও বাধাগ্রস্ত করে।
সড়কটির সংস্কারকে নিয়মিত উন্নয়নকাজের অংশ হিসেবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সড়ক বিভাগ জানিয়েছে, লক্ষ্মীপুর থেকে রায়পুর বর্ডার বাজার পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হওয়ার আশার কথাও জানানো হয়েছে। এই প্রতিশ্রুতি যেন দ্রুত বাস্তবে রূপ নেয় সেটা নিশ্চিত করতে হবে। কাজ শুরু হতে দেরি হলে জনদুর্ভোগও দীর্ঘায়িত হবে। শুধু সংস্কার করলেই দায়িত্ব শেষ হবে না। সড়কের কাজের মান নিশ্চিত করাও জরুরি।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন