গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে অনড় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। এ জন্য সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিকে তারা প্রত্যাখ্যান করেছে। এই কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল আছে তারা। দলগুলো বলছে, সংসদে দাবি উপেক্ষিত হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ - সংবাদ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলমান মনগড়া প্রশ্নপত্র করায় শিক্ষামন্ত্রীর এইচএসসি পরীক্ষা স্থগিত না করা ও পদত্যাগ দাবিতে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে তারা। শিক্ষার্থীদের এ আন্দোলনের প্রধান চার দফা দাবির মধ্যে রয়েছে-পরীক্ষা স্বাভাবিক আবহাওয়াতে ও সুস্থ পরিবেশে নিতে হবে, প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। যৌক্তিক কারণবশত যদি কেউ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত থাকে তবে দ্রুত সম্ভব তার পুনঃপরীক্ষা নিতে হবে, এইচএসসি পরীক্ষার্থীদের ন ওপর অমানবিকভাবে শারীরিক ও ও মানসিক নির্যাতনের জন্য শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনকে ন প্রকাশ্যে জবাবদিহিতা করতে হবে এবং শিক্ষার্থীরা যদি তা যুক্তিসংগত মনে না করেন তবে তার পদত্যাগ করতে হবে। এসব দাবি যথাযথভাবে হ পূরণ না হলে কর্মসূচি আরও জোড়দার হওয়ার কথা বলেন শিক্ষার্থীরা।
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ - দৈনিক ইত্তেফাক
অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় এখন পর্যন্ত ৫৬ জনের
মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩২৯টি আশ্রয়কেন্দ্র
খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৮৫৪ জন। গতকাল মঙ্গলবার ৪টা
পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য
জানানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ - প্রথম আলো
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর তাঁরা আবার জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি : শিক্ষার্থীদের বিক্ষোভ, দুর্ভোগ - যুগান্তর
কয়েকদিনের টানা বৃষ্টিতে সারা দেশে চরম দুর্ভোগে পড়েন সব শ্রেণি-পেশার মানুষ। এরই মধ্যে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় ঘর থেকেও বের হওয়া কঠিন ছিল। এমন বাস্তবতায় শিক্ষার্থী ও অভিভাবকরা সোমবারের পরীক্ষা পেছানোর দাবি করেছিলেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় মন্ত্রণালয় তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে। এতে অনেক শিক্ষার্থী বিপাকে পড়ে। বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রের ত্রুটির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দিনভর ঢাকাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা মন্ত্রীর পদত্যাগসহ ৮ দাবি জানায়। সন্ধ্যা ৬টার মধ্যে মন্ত্রীর পদত্যাগ এবং ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়।
বন্যার পানি নামলেও ক্ষয়ক্ষতি স্পষ্ট - নয়া দিগন্ত
মেঘালয়ে ভারী বৃষ্টির
পূর্বাভাসে ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা
দিয়েছে। এদিকে কয়েকটি জেলায় পানি কমতে শুরু করলেও দুর্ভোগ, জলাবদ্ধতা ও ফসলের ক্ষয়ক্ষতি এখনো কাটেনি।
সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো বন্যার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, নীলফামারী ও নওগাঁসহ কয়েকটি জেলায় নদ-নদীর পানি কমতে শুরু করলেও বহু এলাকায় মানুষ এখনো পানিবন্দী। বন্যার পানি নামার সাথে সাথে কৃষি, মাছের ঘের, যোগাযোগ ও আবাসন খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরো স্পষ্ট হয়ে উঠছে। অনেক স্থানে বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।
নদী-সাগর হয়ে মানবদেহে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক - দেশ রুপান্তর
পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নগরীর ড্রেনেজ ব্যবস্থাকেই কেবল অচল করে দিচ্ছে না, ড্রেন, জলাশয়, নদী, সমুদ্র পেরিয়ে অদৃশ্য মাইক্রোপ্লাস্টিক হয়ে তা এখন মাছের মাধ্যমে মানবদেহেও পৌঁছে যাচ্ছে। পরিবেশবিদ ও চিকিৎসকদের মতে, প্লাস্টিক থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক এবং মাইক্রোপ্লাস্টিক দীর্ঘমেয়াদে ক্যানসার, হৃদরোগ, হরমোনের ভারসাম্যহীনতা, বন্ধ্যত্বসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এর ফলে জীবন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
মেয়াদোত্তীর্ণ ওষুধে ঝুঁকিতে কোটি প্রাণ - কালের কন্ঠ
দেশের বাজারে নীরবে বিস্তার
ঘটছে মেয়াদোত্তীর্ণ ওষুধের বাণিজ্য। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রামের ফার্মেসি, ওষুধের গুদাম, এমনকি কিছু
হাসপাতালের অপারেশন থিয়েটারেও মিলছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। গত ছয় মাসে রাজধানীসহ
বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে নিয়মিতভাবে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ
উদ্ধার, জরিমানা ও মামলা হওয়ার ঘটনা
প্রমাণ করে, বিচ্ছিন্ন অনিয়মের গণ্ডি
পেরিয়ে সমস্যাটি এখন সরবরাহব্যবস্থার বিভিন্ন স্তরে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাজারে এ ধরনের
ওষুধের ধারাবাহিক উপস্থিতি তদারকি ও ওষুধ ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন। আইনে
কঠোরতা থাকলেও প্রয়োগে শিথিলতায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বিস্তার ঘটছে বলে মনে করছেন
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। 'ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩' অনুযায়ী
মেয়াদোত্তীর্ণ ওষুধ উৎপাদন, বিক্রি বা প্রদর্শন
করলে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান আছে। তবে ভেজাল ওষুধ
বিক্রি ও প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত
জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে এই আইনের প্রয়োগ
কম।
দিনভর রাস্তায় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ - সমকাল
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে হঠাৎ আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দিনভর তাদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রীকে। এরপর সন্ধ্যায় সংসদে দাঁড়িয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রয়োজনে পরীক্ষাগুলো আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে।
১৬ বছর পর ফাইনালে স্পেন - বাংলাদেশ প্রতিদিন
ম্যাচ শেষের বাঁশি বাজতেই
বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দে লাফিয়ে ওঠেন স্পেনের লামিনে ইয়ামাল, উনাই সিমনরা। হারের বেদনার কান্না লুকাতে মুখ ঢেকে ফেলেন
কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেরা। ২০১০ সালে প্রথম ফাইনাল খেলেছিল স্পেন।
সেবার চ্যাম্পিয়ন হয়েছিল লা ফুরিয়া রোজারা। ১৬ বছর পর দ্বিতীয়বার ফাইনালে উঠল
স্পেন। ২০২৬ সালে বিশ্বকাপে লামিনে ইয়ামাল,
মিকেল
ওইয়ারসাবাল, পেদ্রো পররো, দানি অলমোদের স্পেন ফাইনালে উঠল কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে,
মাইকেল
অলিসেদের ফ্রান্সকে বোতলবন্দি করে ২-০ গোলে হারিয়ে।
/

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন