সংবাদ

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ১

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ১
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোর তামিম ইকবাল। ছবি : সংবাদ

যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) রাতে উপজেলার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তামিম উপজেলার গোগা বাজার এলাকার হারুনার রশীদের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। রাতে শিশুটির মা ঘরে না থাকার সুযোগে অভিযুক্ত তামিম মিথ্যা বলে তার ঘরের দরজা খোলায়। এরপর শিশুটির মুখ বেঁধে তাকে স্টাফ কোয়ার্টারের অন্য একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে এবং দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) রাতে উপজেলার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তামিম উপজেলার গোগা বাজার এলাকার হারুনার রশীদের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। রাতে শিশুটির মা ঘরে না থাকার সুযোগে অভিযুক্ত তামিম মিথ্যা বলে তার ঘরের দরজা খোলায়। এরপর শিশুটির মুখ বেঁধে তাকে স্টাফ কোয়ার্টারের অন্য একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে এবং দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত