সংবাদ

সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু বস্তিবাসীদের মানববন্ধন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু বস্তিবাসীদের মানববন্ধন
সাতক্ষীরা শহরে অধিকারের দাবিতে বস্তিবাসীদের মানববন্ধন। ছবি : সংবাদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভিটেমাটি হারিয়ে শহরে আশ্রয় নেওয়া সাতক্ষীরার বস্তিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানবাধিকারকর্মী মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আবদুস সামাদ, সাংবাদিক বেলাল হোসেন, বারসিকের কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল। এ ছাড়া ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, রাজার বাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার ও কামালনগরের সুমি আক্তার তাদের কষ্টের কথা তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কারণে মানুষ ভিটেমাটি হারিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। কিন্তু সেখানেও তারা খাদ্য, কর্মসংস্থান, উন্নত বাসস্থান ও স্বাস্থ্যঝুঁকিসহ নানা সংকটে পড়ছে। বিশেষ করে শহরের জলাবদ্ধতা তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।

বক্তারা উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির সংকট দূর করার দাবি জানান। একই সঙ্গে নগরের জন্য ‘সবুজ জলবায়ু তহবিল’ গঠন, জলাবদ্ধতা নিরসন এবং বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু উপদ্রুত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু বস্তিবাসীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভিটেমাটি হারিয়ে শহরে আশ্রয় নেওয়া সাতক্ষীরার বস্তিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানবাধিকারকর্মী মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আবদুস সামাদ, সাংবাদিক বেলাল হোসেন, বারসিকের কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল। এ ছাড়া ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, রাজার বাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার ও কামালনগরের সুমি আক্তার তাদের কষ্টের কথা তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কারণে মানুষ ভিটেমাটি হারিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। কিন্তু সেখানেও তারা খাদ্য, কর্মসংস্থান, উন্নত বাসস্থান ও স্বাস্থ্যঝুঁকিসহ নানা সংকটে পড়ছে। বিশেষ করে শহরের জলাবদ্ধতা তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।

বক্তারা উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির সংকট দূর করার দাবি জানান। একই সঙ্গে নগরের জন্য ‘সবুজ জলবায়ু তহবিল’ গঠন, জলাবদ্ধতা নিরসন এবং বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু উপদ্রুত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত