সংবাদ

মধুপুরে ইয়াবাসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

মধুপুরে ইয়াবাসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা
ইয়াবাসহ আটক যুবককে পুলিশে সোপর্দ। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে ইয়াবা বিক্রির সময় ১ যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় মধুপুর পৌর শহরের টেংরি গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম ফারুক আলম সরকার (৪৮)। তিনি উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আলম গতকাল সন্ধ্যায় টেংরি গোরস্থান এলাকায় মাদক বিক্রি করতে আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন তাকে ইয়াবাসহ ধরে ফেলেন। পরে মধুপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ইয়াবাসহ ১ যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মধুপুরে ইয়াবাসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুরে ইয়াবা বিক্রির সময় ১ যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় মধুপুর পৌর শহরের টেংরি গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম ফারুক আলম সরকার (৪৮)। তিনি উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আলম গতকাল সন্ধ্যায় টেংরি গোরস্থান এলাকায় মাদক বিক্রি করতে আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন তাকে ইয়াবাসহ ধরে ফেলেন। পরে মধুপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ইয়াবাসহ ১ যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত