সংবাদ

পারিবারিক কলহের জেরে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

পারিবারিক কলহের জেরে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবনে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) ভোর পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে এবং মাত্র নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।
​সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের জেরে কনস্টেবল সাইদুল হতাশায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে তিনি ফাঁস দেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের জেরে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবনে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) ভোর পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে এবং মাত্র নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।
​সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের জেরে কনস্টেবল সাইদুল হতাশায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে তিনি ফাঁস দেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত