আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে দলীয়ভাবে এখনও কোনো চূড়ান্ত আলোচনা বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, "স্থানীয় নির্বাচনে প্রার্থিতা কীভাবে বাছাই করা হবে, তা নিয়ে আমাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবে। ফোরামের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
নির্বাচন কমিশনে দলের আর্থিক হিসাব জমা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবেই প্রতি বছরের মতো এবারও দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে।
এছাড়া দেশের চলমান রাজনৈতিক ও উন্নয়ন পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে দলের পক্ষ থেকে ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিএনপি এখন সেগুলো বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন