টাঙ্গাইলের সখিপুরে ৭৩০ গ্রাম গাঁজাসহ জয়নাল (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার সানবান্ধা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জয়নালের বাড়ি ওই এলাকাতেই। গাঁজার পাশাপাশি তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জয়নাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় একটি সচেতন মহল আজ সকালে তার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার কাছে ৭৩০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে তাকে সখিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এলাকাবাসীর হাতে আটক জয়নাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
\

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন