সংবাদ

ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে ধলাই সেতু

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে ধলাই সেতু
প্রশাসনের নাকের ডগায় ড্রেজারে বালু উত্তোলন। ছবি : সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদে প্রকাশ্যেই চলছে অবৈধ বালু উত্তোলন। এতে গুরুত্বপূর্ণ একটি সেতুসহ নদীর তীরবর্তী শতাধিক বসতঘর ও প্রতিরক্ষা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কাজ চললেও কার্যকর কোনো প্রতিকার মিলছে না।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজার-সংলগ্ন ধলাই নদের সেতুর নিচসহ বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছে। বিশেষ করে কমলগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে প্রকাশ্যেই এই কর্মযজ্ঞ চলছে। এতে সেতুর ভিত্তি নড়বড়ে হওয়ার পাশাপাশি তীরের ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দৈনিক ইত্তেফাকের কমলগঞ্জ প্রতিনিধি মো. নুরুল মোহাইমীন মিল্টন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বালু উত্তোলনের ভিডিও প্রকাশ করে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, নির্ধারিত ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদীতীরবর্তী বসতবাড়ি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তার ওই পোস্টে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নদীর তীরবর্তী বাসিন্দাদের আশঙ্কা, বালু উত্তোলন এখনই বন্ধ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা ধলাই নদ ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে ধলাই সেতু

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত