সংবাদ

জীবন বাজি রেখে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার কর‌লো পুলিশ

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

জীবন বাজি রেখে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার কর‌লো পুলিশ

পুরান ঢাকার ব্যস্ততম এলাকা বংশালে গভীর রাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন পুলিশ সদস্যরা।

রাজধানীর বংশাল পুলিশ ফাঁড়ির একটি টহল দল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এক অভিযানে মো. সাগর আহম্মেদ (৩০) নামের এক চিহ্নিত ও দাগী ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
রবিবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, গ্রেফতারের সময় ওই অপরাধীর কাছ থেকে একটি ভয়ংকর সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে, যা সে পুলিশের ওপর অতর্কিত হামলায় ব্যবহার করেছিল।
​ঘটনার বিবরণী থেকে জানা যায়, শনিবার দিবাগত রাত তখন আনুমানিক আড়াইটা। বংশাল সড়কের একটি দোকানের সামনে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে সাগরের দেহ তল্লাশি করতে শুরু করে পুলিশ। ঠিক সেই মুহূর্তে সাগর তার প্যান্টের পকেট থেকে একটি ধারালো সুইচ গিয়ার চাকু বের করে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই অতর্কিত হামলায় টহল দলের তিন সদস্য আহত হলেও তারা পিছু হটেননি। পেশাদারিত্ব ও কৌশলের সাথে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সাগরকে কাবু করে তার হাতের অস্ত্রটি জব্দ করেন। এই ঘটনায় অভিযুক্ত সাগরও সামান্য আহত হয়।
​আহত পুলিশ সদস্য ও গ্রেফতার সাগরকে তাৎক্ষণিকভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বংশাল থানা সূত্র অনুযায়ী, গ্রেফতার সাগর কোনো সাধারণ অপরাধী নয়; সে এলাকার একজন চিহ্নিত ও দাগী ছিনতাইকারী হিসেবে পরিচিত। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ছয়টি অপরাধমূলক মামলার নথিপত্র পাওয়া গেছে।
সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানিয়েছেন, এই দুর্ধর্ষ ছিনতাইকারীর বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জীবন বাজি রেখে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার কর‌লো পুলিশ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত