সংবাদ

চুনারুঘাটে মিষ্টির ওজনে কারচুপি হাতেনাতে ধরা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

চুনারুঘাটে মিষ্টির ওজনে কারচুপি হাতেনাতে ধরা
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মিষ্টির ওজনে কারচুপির দায়ে একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার রাজার বাজার এলাকায় ‘ভাই ভাই ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই রেস্তোরাঁয় প্রতি কেজি মিষ্টি বিক্রির সময় প্যাকেটের ওজনসহ (১৭০ গ্রাম) মিষ্টি মেপে দেওয়া হতো। অর্থাৎ ক্রেতারা প্রতি কেজিতে ১৭০ গ্রাম মিষ্টি কম পাচ্ছিলেন। ভোক্তাদের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সেখানে হানা দেয় উপজেলা প্রশাসন।

অভিযানের সময় ওজনে কারচুপির সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।

ইউএনও গালিব চৌধুরী সংবাদকে বলেন, মিষ্টি বিক্রির সময় বাক্সের ওজন বাদ না দিয়ে ক্রেতাকে ঠকানো হচ্ছিল। এ কারণে রেস্তোরাঁটিকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে মিষ্টির ওজনে কারচুপি হাতেনাতে ধরা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মিষ্টির ওজনে কারচুপির দায়ে একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার রাজার বাজার এলাকায় ‘ভাই ভাই ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই রেস্তোরাঁয় প্রতি কেজি মিষ্টি বিক্রির সময় প্যাকেটের ওজনসহ (১৭০ গ্রাম) মিষ্টি মেপে দেওয়া হতো। অর্থাৎ ক্রেতারা প্রতি কেজিতে ১৭০ গ্রাম মিষ্টি কম পাচ্ছিলেন। ভোক্তাদের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সেখানে হানা দেয় উপজেলা প্রশাসন।

অভিযানের সময় ওজনে কারচুপির সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।

ইউএনও গালিব চৌধুরী সংবাদকে বলেন, মিষ্টি বিক্রির সময় বাক্সের ওজন বাদ না দিয়ে ক্রেতাকে ঠকানো হচ্ছিল। এ কারণে রেস্তোরাঁটিকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত